অণুগল্প।। আপ্যায়ণ ক্যাটারার্স ।। গোবিন্দ মোদক

 

 
 ছবিঋণ- ইন্টারনেট 

 


আপ্যায়ণ ক্যাটারার্স

 

গোবিন্দ মোদক


এলাকায় আপ্যায়ণ ক্যাটারার্সের খুব সুনাম। ক্যাটারার্সের মালিক নিজে দাঁড়িয়ে থেকে সবকিছুর তদারকি করে। একবার একটা অনুষ্ঠানে এক মজার ঘটনা ঘটলো। অনুষ্ঠান বাড়ির একটি বাচ্চা ছেলে তার বাবাকে ডেকে বললো — জানো বাবা, একটা মোটা মতো লোক না প্রচুর খেয়েছে! যতোবার খাবার এসেছে ততোবারই খেয়েছে! 


— কোন লোকটা বলতো? 


— ওই যে কালো প্যান্ট, সাদা জামা, মোটামতো চশমা পরা লোকটা! 


— আরে, ওই তো ক্যাটারার্সের মালিক! সবকিছু চেখে দেখে স্বাদ ঠিকঠাক হয়েছে কিনা! সেই জন্যই ওর ক্যাটারার্সের অতো সুনাম!

_____________________

প্রেরক: গোবিন্দ মোদক। 

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103


Uploaded Image


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.