অণুগল্প ।। মেঘমল্লার ।। সুমিতা চৌধুরী

Uploaded Image

মেঘমল্লার

সুমিতা চৌধুরী



সন্ধ্যার চায়ের আড্ডায় তর্কটা বেশ জমে উঠেছিল "অর্ধাঙ্গিণী" কথাটার পক্ষে ও বিপক্ষে। রণিরা বলছিল, "আরে পুরোটা মানে তো আমি, আমার সত্তা। তো পুরোটাই দখল করলে তো আমার অস্তিত্বই অবলুপ্ত।"
পর্ণারা বলছিল, "আমার সবটা উজাড় করে দেওয়ার নামই তো ভালোবাসা। আমার সবটুকুতেই তোমার অধিকারের মধ্যেই তো নিহিত একটি সম্পর্কের মূল ভিত, বিশ্বাসের অখণ্ড জমিতে। সেখানে নিজস্ব সত্তার বিলোপের প্রশ্ন কোথা থেকে আসছে?"
    এমন সময় ডিনারের ডাক দিলো মেঘা।  বড়ো ডাইনিং টেবিলে সব বন্ধুরা জড়ো হলে মেঘা ও মল্লার দুজনেই হাসিমুখে খুনসুটি আর গল্প-গুজব করতে করতে সার্ভ করে চললো ডিনার। সবার সব রিকোয়ারমেন্ট মিটিয়ে দুজনে নিজেদের প্লেট নিয়ে বসল সোফায়।  সব শেষে দুজনেই হাত লাগলো সাফাই অভিযানে। 
   ফিরতি পথে সব বিতর্কের অবসান ঘটিয়ে যেন "মেঘমল্লার" নেমপ্লেটটা হাসছিল দুই অভিন্ন সত্তার পূর্ণমিলনের স্বার্থকতায়।
==========================

Sumita Choudhury 
Liluah,  Howrah 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.