অণুগল্প ।। টোপ ।। সোমনাথ মুখার্জী



 ছবিঋণ- ইন্টারনেট 


টোপ

সোমনাথ মুখার্জী 


আজকাল চোখে ঝাপসা দেখি। ফলে ঘটনা ঘটলে মনে হয় ঠিক বুঝলাম কিনা। ধন্দ কাজ করে। নলিনী বলল,এ তোমার মনের ভুল। জানি,অন্যের কথা কপি করল। আসলে শিল্প বলো আর যাই বলো প্রায় সব‌ই কপি। চুরি কিন্তু নয়। ভাবনার ভিন্নতায় সাহিত্য হয়। কিছু দিন হল বড্ভ ভ্যানতাড়া কথা বলছি। বয়সের দোষ। মানুষ গল্প চায়। আজকাল এরকম ভাবে কথা পাল্টে সরিয়ে দিতে শিখেছি। বলা যায় ডার‌উইন থিওরী।মেদিনী বলল, তোমায় ভালোবাসি জানো। বাদাম খেতে খেতে বলল। ওর বয়স এখন পঞ্চান্ন। আমার সাতান্ন। আমার কিছু দিন হল প্রেমরোগে ধরেছে। ভীমরতি আর কি। বললাম, তুমি কী সুন্দর বাড়ির কথা বলছ! মনে মনে হাসছি। মেদিনী বলল, ইস্ তাই নাকি! এমা,তোমার তো বাড়ি আছে। আমি ভালবাসার কথা বলছি। বললাম,এত সহজে কেউ এমন বলে না। তুমি মজা করছ। তাছাড়া স্ত্রী বর্তমান। তাকে কী বলব? না না এ হয়না। পাঠক জেনে রাখুন আমি নলিনাক্ষ সেন অবিবাহিত। মেদিনী খুব হাসল। হাসলে গালে টোল পরে। চোখে জ্যোতি ফোটে। আমি ঝাপসা চোখে ঝাপসা মনে কত কিছু দেখি,বুঝি। বাদাম খেতে খেতে বললাম, আমি তোমার।

=============== 

Uploaded Image


শ্রী সোমনাথ মুখার্জী 

৫৬১/সি,লেক ভিউ পার্ক রোড,বনহুগলী, সোলারিস ফেজ-১, টাওয়ার-১, ফ্ল্যাট নম্বর -১০০৫, কলকাতা-৭০০১০৮

মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বর -৯৮৩০৪৮৯৯২১

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.