মুক্তগদ্য ।। অস্তিত্বের সংকট ।। মানস কুমার সেনগুপ্ত


 ছবিঋণ- ইন্টারনেট 

 অস্তিত্বের সংকট 

মানস কুমার সেনগুপ্ত

 

  'পরিবেশ আমাদের অমূল্য সম্পদ ' এই কথাটি আমাদের অস্তিত্বের সঙ্কটের সঙ্গে জড়িয়ে গেছে। পরিবেশের সার্বিক সুরক্ষায় উদ্যোগী হতে পরিবেশ বিশেষজ্ঞরা নানাভাবে সচেতন করে চলেছেন। অরণ্য সম্পদের যথাযথ সংরক্ষণ এবং অরণ্য নির্ভর প্রাণীকুলের অস্তিত্বের কথাও আমাদের ভাবতে হবে। এভাবেই পরিবেশ সুরক্ষায় সঠিক ভারসাম্য বজায় রাখা যাবে। নদী বা জলের উৎসকে দূষণমুক্ত রাখতে হবে। বন্ধ করতে হবে পাতলা পলিথিন ক্যারিব্যগের যথেচ্ছ ব্যবহার এবং সেগুলোকে যত্রতত্র নিক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে। শহরাঞ্চলে  আজ নগরায়ন আর উন্নয়নের দাপটে গাছপালা ক্রমশঃ অবলুপ্ত হতে চলেছে। চারদিকে শুধুই কংক্রীটের আস্তরণ। বৃষ্টির জল মাটিতে ঢোকার জায়গা নেই। পরিচ্ছন্ন জলাশয় আমরা নানা আবর্জনা ফেলে দূষিত করে চলেছি। ৫ইজুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় শুধুই কিছু আনুষ্ঠানিকতায় । সেদিনের সব ভাষন, শপথ আমরা ক্রমাগত বিস্মৃত হতে থাকি।পরিবেশ ভাবনার সার্বিক প্রয়োগের কথা অবিলম্বে ভাবতে হবে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই বড় উদাসীন। পরিবেশ সচেতনতা সকলের মাঝে জাগ্রত না হলে, প্রকৃতির রুদ্র রোষ থেকে আমাদের মুক্তি নেই। শুধু শপথ নয়,পরিবেশ সচেতনতা বিকশিত হোক প্রত্যেকটি মানুষের হৃদয়ে।

========================  

                     মানস কুমার সেনগুপ্ত,১৭/৮, আনন্দ মোহন বসু রোড, দমদম, কলকাতা৭০০০৭৪, মোঃ ৮৯০২২১৭৭৮০

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.