বিখ্যাত কিছু গুরু শিষ্য দের কথা : জয়শ্রী ব্যানার্জি


Uploaded Image

   

  বিখ্যাত কিছু গুরু শিষ্য দের কথা :

      জয়শ্রী ব্যানার্জি


ভারতীয় পরম্পরায় গুরু শিষ্যের সম্পর্কের বন্ধন চিরন্তন । মনের মতো গুরু আর শিষ্য খুঁজে পাওয়া খুব কঠিন ।কিন্তু যাঁরা পান একে অপরের পরিপূরক হয়ে ওঠেন । গুরু অনেক সময় শিক্ষা গুরু  (পড়াশোনা বা অন্য কিছুতে ) , অনেক সময় দীক্ষা গুরু হন আবার কখনও তিনি মেন্টর কখনও তিনি ফ্রেণ্ড,ফিলোসফার আর গাইড । গুরুর সঠিক শিক্ষা,পাশে থাকা আর নিজের প্রতিভা মেধা দক্ষতায় অনেকে নিজেকে বড়ো জায়গায় নিয়ে গেছেন । 
             
 ১) গুরু : বৃহস্পতি 
শিষ্য : দেবতারা 
২) গুরু : শুক্রাচার্য 
 শিষ্য : অসুর গণ 

৩) গুরু: দ্রোণাচার্য -  
প্রিয় শিষ্য: পরম বীর অর্জুন 
( এছাড়াও পুত্র অশ্বথামাও ছিলেন তাঁর হাতে গড়া অসাধারণ বীর যোদ্ধা আর অসামান্য বীর একলব্য কেও তিনি স্বীকৃতি দিয়েছিলেন ।) 

৪)গুরু: ভগবান পরশুরাম -
 প্রিয় শিষ্য : মহাবীর কর্ণ ( ব্রাহ্মণ বেশে পরশুরামের কাছেই তিনি দিব্যাস্ত্র ও ধনুর্বিদ্যার উচ্চশিক্ষা লাভ করেছিলেন।) 

৫)গুরু : মহর্ষি ধৌম্য - 
শিষ্য উদ্দালক আরুণি (হিন্দুধর্মের উপনিষদ যুগের একজন অত্যন্ত প্রসিদ্ধ ও শ্রদ্ধেয় বৈদিক ঋষি এবং দার্শনিক। )

৬)গুরু: ঋষি অগস্ত্য -
শিষ্য :  সুতীক্ষ্ণ ( প্রিয় ও প্রধান) 
এছাড়া তামিল ঐতিহ্য ও সিদ্ধ ঐতিহ্য অনুযায়ী তাঁর বিখ্যাত শিষ্যদের মধ্যে থেরায়ার ও থোলকাপ্পিয়ার ছিলেন অন্যতম।

৭) গুরু: আচার্য্য চাণক্য - 
শিষ্য :সম্রাট চন্দ্রগুপ্ত ( তাঁর সম্রাট পদে আসীন হওয়া আর সাম্রাজ্য গড়ে তোলার পিছনে গুরু চাণক্যের অবদান অনস্বীকার্য) 

৮)গুরু : বৈরাম খান -  
শিষ্য সম্রাট আকবর ।( এনার কাছেই সম্রাট আকবরের রাজকার্যে ও রাজনীতিতে হাতেখড়ি । বৈরাম খান তাঁকে গড়ে তুলেছিলেন) 

৯) গুরু: সম্রাট আকবর 
    শিষ্য: প্রধান সেনাপতি রাজা মান সিং 

১০ ) গুরু: আদি শঙ্করাচার্য - 
পদ্মপাদাচার্য (সানন্দ)
সুরেশ্বরাচার্য (মণ্ডন মিশ্র)
হস্তমালাকাচার্য
টোটকাচার্য (গিরি)
শঙ্করাচার্য তাঁর এই চার প্রধান শিষ্যকে ভারতের চার কোণায় প্রতিষ্ঠিত চারটি প্রধান মঠের মঠাধীশ্বর বা দায়িত্বে নিয়োজিত করেছিলেন।

১১)শ্রী রামকৃষ্ণ পরমহংস -
শিষ্য -স্বামী বিবেকানন্দ ,
ভাগনা হৃদয় রাম মুখোপাধ্যায় ( আনুষ্ঠানিক ভাবে দীক্ষিত না হলেও মামা শ্রী রামকৃষ্ণ কেই তিনি গুরু মানতেন ) 

১২) গৌতম বুদ্ধ - ( গুরু)
সারিপুত্র (সারিপুত্ত): তিনি বুদ্ধের ডানহাত বা অগ্রিম প্রধান শিষ্য হিসেবে পরিচিত ছিলেন। তিনি জ্ঞান ও প্রজ্ঞায় শ্রেষ্ঠ ছিলেন।

মহামোগ্গল্লান (মৌদ্গল্যায়ন): তিনি বুদ্ধের বামহাত বা দ্বিতীয় প্রধান শিষ্য ছিলেন। তিনি ঋদ্ধি বা অলৌকিক শক্তিতে পারদর্শী ছিলেন।

আনন্দ: তিনি বুদ্ধের প্রিয়তম শিষ্য এবং দীর্ঘ সময় ধরে বুদ্ধের ব্যক্তিগত সেবক ছিলেন। বুদ্ধের প্রায় সব বাণী তাঁর মুখস্থ ছিল।

মহাকশ্যপ: বুদ্ধের মহাপরিনির্বাণের পর প্রথম বৌদ্ধ সঙ্গীতি তাঁরই নেতৃত্বে অনুষ্ঠিত হয়। তিনি কঠোর সাধনা ও ধৃতির জন্য বিখ্যাত ছিলেন।

১৩) গুরু: মহাবীর স্বামী 
ভগবান মহাবীরের প্রধান শিষ্যরা 'গাধর' নামে পরিচিত ছিলেন। তাঁর মোট ১১ জন প্রধান শিষ্য বা গাধর ছিল, যারা মূলত ব্রাহ্মণ পরিবার থেকে এসেছিলেন।
মহাবীরের ১১ জন বিখ্যাত শিষ্যের নাম:
ইন্দ্রভূতি গৌতম (প্রধান বা প্রথম )
শিষ্যঅগ্নিভূতি গৌতম 
বায়ুভূতি গৌতম 
অ্যব্যক্ত স্বামী 
মান্দিত স্বামী
মৌর্যপুত্র স্বামী 
কম্পিত স্বামী 
অচলভ্রাতা স্বামী 
মেতার্য স্বামী 
প্রভাস স্বামী 
সুধর্ম স্বামী (মহাবীরের মহা নির্বাণের পর সংঘের নেতৃত্ব দেন।)

মহাবীরের প্রয়াণের পর এই ১১ জন শিষ্যের মধ্যে মাত্র দু'জন—ইন্দ্রভূতি গৌতম ও সুধর্ম স্বামী—জীবিত ছিলেন। তাদের মাধ্যমেই জৈন ধর্মের মূল সন্ন্যাস সম্প্রদায় ও ঐতিহ্য প্রসার লাভ করে।

১৪) গুরু: শ্রী চৈতন্য মহাপ্রভু 
শিষ্য: 
গদাধর পণ্ডিত: শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ও ঘনিষ্ঠ পার্ষদ। তাঁকে শ্রী চৈতন্যদেবের অন্তরাত্মা বলা হয়।
নিত্যানন্দ প্রভু: মহাপ্রভু তাঁকে অত্যন্ত স্নেহ করতেন এবং বাংলায় ভক্তি প্রচারের প্রধান দায়িত্ব দেন।
রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী: মহাপ্রভুর প্রধান শিষ্য, যাঁরা বৃন্দাবনে গিয়ে গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র ও ধর্মমত প্রচার করেন।

১৫) গুরু : গুরু নানক
শিষ্য: প্রথম ও অন্যতম প্রধান আজীবন সঙ্গী ও শিষ্য ছিলেন ভাই মর্দানা ।
এছাড়া গুরু নানক তাঁর শিষ্য ভাই লহনাকে উত্তরসূরি বা পরবর্তী গুরু হিসেবে নিয়োগ করেন, যিনি পরে গুরু অঙ্গদ (Guru Angad) নামে পরিচিত হন।        
        
১৬) গুরু: স্বামী দয়ানন্দ সরস্বতী ।( আর্য সমাজ) 
 প্রধান শিষ্য ও অনুগামীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-
স্বামী শ্রদ্ধানন্দ (মহাত্মা মুন্সী রাম)
মহাত্মা হংসরাজপণ্ডিত 
গুরুদত্ত বিদ্যার্থী
শ্যামজি কৃষ্ণ বর্মা

১৭) গুরু: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ( ব্রাহ্মসমাজ)
শিষ্য: কেশব চন্দ্র সেন

১৮)গুরু: শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর  
    প্রিয় শিষ্য : আচার্য নন্দলাল বসু।

১৯) গুরু: ডিরোজিও - 
শিষ্য :ইয়ং বেঙ্গল দল 

২০) গুরু: হেডস্যার বেণীমাধব দাস 
শিষ্য : নেতাজী সুভাষচন্দ্র বসু 

২১) গুরু: শিক্ষক মহাদেব আম্বেদকর বা কৃষ্ণ কেশব আম্বেদকর। ( যিনি ড .বি আর আম্বেদকর কে দত্তক নিয়ে নিজের পদবী দিয়েছিলেন ।)
শিষ্য: ডক্টর ভীম রাও আম্বেদকর ।

২২)গুরু :রমাকান্ত আচরেকর
শিষ্য : শচীন তেন্ডুলকর

২৩) গুরু:
স্বামী হরিদাস ও মিঞা তানসেন ( আসল নাম ব্রাহ্মণ রামতনু পান্ডে ) 
ধ্রুপদ ও শাস্ত্রীয় সঙ্গীতের আদি গুরু স্বামী হরিদাস এবং তাঁর সর্বশ্রেষ্ঠ শিষ্য তানসেন, যিনি পরবর্তীতে মুঘল সম্রাট আকবরের সভার নবরত্নের একজন হন।

২৪) গুরু: পণ্ডিত সওয়াই গন্ধর্ব  
শিষ্য: পণ্ডিত ভীমসেন জোশী: (কিরানা ঘরানার কিংবদন্তি ওস্তাদ সওয়াই গন্ধর্বের কাছে তালিম নিয়ে বিশ্বখ্যাত হয়ে ওঠেন ভারতরত্ন পণ্ডিত ভীমসেন জোশী।)

২৫) গুরু: বিখ্যাত প্রাচীন গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট :
শিষ্য: প্রথম ভাস্কর (গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী )


২৬) গুরু: ব্রিটিশ গণিতবিদ জি. এইচ. হার্ডি (গোডফ্রে হ্যারল্ড হার্ডি. গণিতবিদ রামানুজনের প্রধান শিক্ষক, পথপ্রদর্শক বা মেন্টর)
শিষ্য : বিখ্যাত ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন।
 
২৭) গুরু: দ্বাদশ শতাব্দীর বিখ্যাত ভারতীয় গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী দ্বিতীয় ভাস্করাচার্য (বা ভাস্কর দ্বিতীয়) 
শিষ্যা: কন্যা লীলাবতী ( গণিত বিদুষী। ওনার পিতা তাঁর উপনয়ন দিয়েছিলেন । ) 

২৮) গুরু : পন্ডিত জওহর লাল নেহেরু ( স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী )
শিষ্যা: কন্যা ইন্দিরা গান্ধী ( প্রাক্তন প্রধানমন্ত্রী) 

২৯) গুরু: স্বামী বিবেকানন্দ
শিষ্যা: সিস্টার নিবেদিতা (মার্গারেট এলিজাবেথ নোবেল। )

৩০) গুরু : ঋষি অরবিন্দ 
শিষ্যা: শ্রীমা (মীরা আলফাসা) 

=====================
পাল্লা রোড, পূর্ব বর্ধমান 






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.