নিবন্ধ ।। বিশ্ব ধরিত্রী দিবস ।। অভিজিৎ দত্ত


 

বিশ্ব ধরিত্রী দিবস

 (২২শে জুলাই)

অভিজিৎ দত্ত 



এ বছর বুধবার (22/07/26)বিশ্ব ধরিত্রী দিবস।  জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য হ্রাসের মতো বিষষয়গুলো তুলে ধরে পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব ধরিত্রী দিবস (২২শে জুলাই)পালন করা হয়।ধরিত্রী দিবস সর্বপ্রথম পালিত হয়েছিল ১৯৭০ সালে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন এর উদ্যোগে।পরবর্তীকালে এই দিনটি সারা বিশ্বে পালিত হয়।প্রতিবছর একটি থিম থাকে।২০২৬ সালের থিম হলো , আমাদের শক্তি,আমাদের গ্রহ।নির্বিচারে বৃক্ষনিধন,প্লাস্টিক দূষণ,বৈশ্বিক উষ্ণায়ন রোধ এবং পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রনেতাদের কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য। বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশে এই দিবস পালন করা হয়। ধরিত্রী আমাদের মাতা।মায়ের ভাল-মন্দের সঙ্গে আমাদের অর্থাৎ সন্তানদের ভাল-মন্দ জড়িয়ে আছে।কাজেই আমাদের সকলের উচিত পৃথিবীকে ভালো রাখা।তবেই আমরা সুস্থভাবে বাঁচতে পারবো।আসুন পৃথিবী দিবস বা ধরিত্রী দিবস পালনের দিন আমাদের শপথ নিতে হবে পৃথিবীর ক্ষতি হয় এমন কাজ আমরা করবো না।তবেই ধরিত্রী দিবস পালন সার্থক হবে।
 
===========================
Date,22/07/26M.7908586338

Address 
NAME-ABHIJIT DUTTA. AT-MAHAJANPATTI. P.O.JIAGANJ. 
DIST.MURSHIDABAD. PIN-742123  .WEST BENGAL 

Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.