অণুগল্প ।। প্রকৃতির বরদান ।। সুমিতা চৌধুরী

 

ছবিঋণ - ইন্টারনেট 


প্রকৃতির বরদান 

সুমিতা চৌধুরী


 কলেজের পিকনিকে গিয়ে সামনে একটা সবুজ ঘাসে ঘেরা পথ পেয়ে হাঁটছিল তিয়াসা আর সৌম্য।

 হঠাৎই সৌম্য দেখাল পথের পাশে বেশ কিছু গাছে কতো নাম লেখা জোড়ায় জোড়ায়, যা ঘিরে আছে হৃদয়ের আকার। সৌম্যও আবেগ মেশানো গলায় বলল,"নতুন একটা গাছে যদি আমিও এমন নাম লিখি আমাদের?" তিয়াসা সাথে সাথে বলে উঠল,"আমি তাহলে তোমার হৃদয়হীনই  বলব। কাউকে কষ্ট দিয়ে ভালোবাসার কথা লেখা কি হদয়বাণের পরিচয়? এতোগুলো গাছের কষ্ট হয়নি, যখন তাদের বুক চিরে কেউ নাম খোদাই করেছে?" ঠিক তখনই অদ্ভুত ভাবে ওরা যে গাছটার নীচে দাঁড়িয়ে কথা বলছিল, সেই শিমুল গাছটা একগোছা শিমুল ফুল যেন দিল ওদের উপহার স্বরূপ এমন হৃদ্যতার কথা শুনে। দুজনেই মোহাবিষ্ট হয়ে গেল যেন অকস্মাৎ এই অপরূপ উপহারে। তিয়াসা পরম স্নেহে শিমুল গাছটার গায়ে হাত বুলিয়ে তার বুকে স্নেহচুম্বন দিল। আর সৌম্য ঐ ফুলের গোছাটা নিয়ে প্রকাশ্যে সেই প্রথম প্রেম নিবেদন করল তিয়াসাকে প্রকৃতিকে সাক্ষী রেখে। 

 ওদের প্রেম পেল আজ প্রকৃতির বরদানে এক নতুন রোমাঞ্চকর অনুভূতি মনের, প্রাণের।
 
=====================

#শব্দসংখ্যা_১৫০


Sumita Choudhury 
Liluah,  Howrah 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.