ছবিঋণ - ইন্টারনেট
সাঁঝ-বিকেলে
কল্যাণ কুমার শাণ্ডিল্য
ভদ্রমহিলার বয়স পঞ্চাশ, পুরুষটি পয়ষট্টি। দুজনেই বিবাহিত। কোন্ অমোঘ শক্তির বলে আবেগে লালিত প্রেমফুল ফুটেছিল দুই হৃদয়ে! হারানো মুহূর্তগুলো এখন স্মৃতি-মেদুর। "চকোলেট ডে"তে চকোলেট উপহারে নতুন মুহূর্তের জন্ম। সাহস করে একজনও বলতে পারেননি ফাগুনের প্রথম দিনে "আমার ভ্যালেন্টাইন তুমি!" পরেরদিন শিবরাত্রি। পুজো দিয়ে ফেরার পথে দেখা দুজনের। পুজোর ফুল মাথায় ছোঁয়ানো, চরণামৃত, প্রসাদ দিতে হাতে হাতের স্পর্শে যেন অনাস্বাদিত অনুভূতি। শিব রাত্রির অনুভূতি আর সাঁঝ-বিকেলের মনে জমা অনুভূতি সংরক্ষিত থাক দুজনের চোখে আর মনের মণিকোঠায়!
•~•~•~•~•সমাপ্ত•~•~•~•~•
নাম : কল্যাণ কুমার শাণ্ডিল্য
ঠিকানা : RG-9/1, রঘুনাথপুর, সরকার বাগান
কোলকাতা।

