বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ভৌতিক গল্প ।। দুই বন্ধু।। সংহিতা দাস


 

 দুই বন্ধু

 সংহিতা দাস

 
ভোররাতে সমীরণ এর সারা শরীর ঘামে ভিজে যায়, ভয়ে তার গলা রুদ্ধ হয়ে আসে। কোনও রকমে সে ক্ষীণ স্বরে বলে ওঠে, "মা, মা।" নিজের অভিন্ন হৃদয়ের বন্ধুকে দেখে, সে কখনও এত আতঙ্কগ্রস্থ হবে ভাবেনি।
একই শহরতলিতে জন্ম হয় সমীরণ ও শলিলের। এক পাড়ার একদম পাশাপাশি বাড়িতেই বাস ছিল তাদের। একই স্কুল, একই কলেজ পেরিয়ে, কর্মসুত্রে তাদের আলাদা জায়গায় যেতে হয়।
তাদের শহরতলির উপকণ্ঠে ছিল একটি রান্নার গ্যাস সিলিন্ডারের গোডাউন। সেই জায়গার আশেপাশে ছিল একটা বস্তি। সময়ের অগ্রসরতার সাথে সেই বস্তি আরও ঘন হতে লাগল।
"এই দুঃস্থ মানুষগুলো না বিপদে পরে, গোডাউনের এত কাছাকাছি এদের বাস," শলিল বলল। "এরা তাহলে কোথায় যাবে বল, এদের পক্ষে কী ভালো কোথাও থাকা সম্ভব, সবাই তো প্রায় দিন আনি দিন খাই লোক," সমীরণ উত্তর দিল। দুই বন্ধু পুজোর ছুটিতে বাড়ি এসেছিল, এবং, গোডাউনের কিছুটা দূরত্বে থাকা, চায়ের দোকানে বসে গোধূলি বেলায় আলোচনা করছিল।
 "হ্যাঁ সেটা ঠিকই বলেছিস রে," শলিল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে। "তোর কি হয়েছে বলতো, এসে থেকেই কেমন একটু অন্যমনস্ক লাগছে তোকে," সমীরণ জিজ্ঞেস করল। "হ্যাঁ রে মনটা ভালো নেই, আমি যেখানে থাকি, ওখান এও, এই এক জনবহুল বস্তিতে সিলিন্ডার ফেটে কী বিচ্ছিরি অবস্থা হল কিছুদিন আগে, অফিস থেকে ফেরার পথে সেই হাল নিজের চোখে দেখি, আমরা কয়েকজন মিলে কিছুজনকে সাহায্য ও করি, কিন্ত স্বজন, এবং, তীলে তীলে তৈরি করা সম্পদ হারানোর সেই হাহাকার আজও মনটাকে খুব বেদনামুখর করে রেখেছে।" "যাক চল আজ মা তোকে ডেকেছে বাড়িতে, তোকে খাওয়াবে," এই বলে সমীরণ পরিস্থিতি একটু হালকা করার চেষ্টা করল।
কিন্ত এক লহমায় যেন সব বদলে গেল। বিকট বিস্ফোরণের আওয়াজ হল, এবং, বস্তি থেকে হাহাকার শোনা গেল। "আর খাওয়া হল না রে সমীরণ," বলে শলিল দৌড়ালো দূর্ঘটনাস্থলের দিকে। সমীরণ ও তাকে অনুসরণ করল। সামনের অবস্থা খুবই করুণ ছিল। সবাই যত্রতত্র ছোটাছুটি করছিল, স্বজন ও সম্পদ বাঁচানোর চেষ্টা করছিল। 
"সমীরণ তুই পেছনের ওই ঝুপরিতে ঢোক, ওখানে একটা বাচ্চার আওয়াজ পাওয়া যাচ্ছে, আমি আগের দিকে যাচ্ছি," এই বলে শলিল গোডাউনের কাছের ঝুপরির দিকে এগিয়ে গেল। মুহুর্তের মধ্যেই গোডাউনে আরও সিলিন্ডার বিস্ফোরণ হল। চতুর্দিকে আগুনের দাবানল ও চরম বিশৃঙ্খলার সৃষ্টি হল। "শলিল কোথায় তুই?" এই বলে সমীরণ জ্ঞান হারালো।
পরের দিন সকালে সমীরণের জ্ঞান ফিরল, তার দেহের অনেক জায়গায় গভীর ক্ষত ও পুড়ে গেছিল। সবচেয়ে বড় বেদনার কারণ ছিল, শলিলের চিরতরে চলে যাওয়া। গোডাউনের খুব কাছের ঝুপরিতে থাকার জন্য, সে দ্বিতীয় বিস্ফোরণে একেবারেই দগ্ধ হয়েছিল এবং সেই মুহুর্তেই প্রাণ হারায়।
শৈশবের বন্ধুকে এইভাবে নিমেষের মধ্যে হারিয়ে ফেলাটা সমীরণ একদম সহ্য করতে পারছিল না। বারে বারে শুধু শলিল এর শেষ কথাটা তার কানে বাজছিল। দূর্ঘটনার দুই দিন পর রাতে নিজের ঘরে শুতে যায় সমীরণ, কিছুক্ষণ পর একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। "সমীরণ একবার দরজাটা খোল না, একটু জল দে না রে, আমার সারা গা হাত পা খুব জ্বলছে রে, আমায় একটু সাহায্য কর না রে," জানলার বাইরে শলিল এর জ্বলন্ত শরীরটা হাত বারিয়ে সমীরণকে আহ্বান করছে যেন এইরকম অলীক প্রতিচ্ছবি দেখে, সমীরণ ভয়েতে গলা দিয়ে দূর্বল আওয়াজ বের করে,  কিন্ত বাকরুদ্ধ হয়ে যায় তার। "ভয় পাস না আর আসব না," এই বলে শলিল এর জ্বলন্ত দেহটা যেন হাওয়া এ মিশে যায়।
"মা, মা," ছেলের আতঙ্কগ্রস্থ গলা শুনে সমীরণ এর মা ঘরে দৌড়ে আসেন। "কী রে খুব ভয় পেয়েছিস নাকি, আমি আছি তোর কাছে, একটু ঘুমানোর চেষ্টা কর," তার মা মাথায় হাত বুলিয়ে দেন। "মা, শলিলকে দেখে ভয় পাব কোনদিন ভাবিনি, আমার বাল্যবন্ধু, কোথা দিয়ে যে কী হয়ে গেল," সমীরণ ভয়মিশ্রিত ব্যাথা ভরা গলায় বলল।
এই ঘটনার কথা শোনাতে গিয়ে সমীরণ, আমার বাবার, গলাটা আবেগে কেঁপে ওঠে, "জানিস মা, শলিলকে সত্যিই কোনদিন আর দেখিনি, মানে সে আর আসেনি।"
=======================
 
Address...
The Soul, Tower-6, Flat-703, Rajarhat, Mouza-hudarait, JLNO-54, Action Area III, Newtown, Kolkata-700135 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.