বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। আহাম্মকের শিক্ষা ।। শংকর ব্রহ্ম

 

 

আহাম্মকের  শিক্ষা

 

শংকর ব্রহ্ম



                         আশ্বিন মাসের শুরু। আকাশে তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। ঘুম থেকে উঠে সকালটা বেশ মনোরম মনেহল ইন্সপেক্টর হ্যরিস ট্যান্ডনের। এমনদিনে তার কোয়াটারে বসে থাকতে মন চাইল না। সে কফি স্যান্ডউইচ খেয়ে সপ্তগ্রামের কোয়াটার থেকে বেরিয়ে, তার প্রিয় ঘোড়া 'বুলেট'-য়ে চড়ে আদিগ্রামে চলে এলেন তার বন্ধু কলিংসের সঙ্গে দেখা করতে। গ্রামটি দেখতে  সুন্দর, ছিমছাম, সবুজ গাছপালায় ঘেরা। মনোরম পরিবেশ। হ্যরিস ট্যান্ডন তার ঘোড়াটি একটি মোটা নিমগাছের গুড়ির সঙ্গে বেঁধে রেখে, কলিংসের সঙ্গে বাড়ির ভিতরে দেখা করতে গেল। বাড়িটি ছিল গাছপালায় ঘেরা একটি পুরনো বাড়ি। ধারে কাছে লোক বসতি নেই বললেই চলে।

                       সেইসময় একটি চোর ঘোড়াটি চুরি করতে আসে। ঘোড়াটি চুরি করতে গিয়ে সে হাতেনাতে সাহেবের কাছে ধরা পড়ে যায়। ইন্সপেক্টর হ্যরিস ট্যান্ডন  চোরকে ধরে বলল, চুরির জন্য টোমাকে হামি এমন কটোর শাস্তি ডেবো যে, টা টুমি জীবনে ভুলটে পারবে না। 

কিন্তু এক শর্তে টোমাকে আমি মুক্তি ডিতে পারি। মানে শাস্তি থেকে রেহাই ডিয়ে তোমাকে ছেড়ে দিতে পারি।

চোর খুশি হয়ে বলল, বেশ বেশ। দয়া করে বলুন কি সেই শর্ত?

                        ইন্সপেক্টর হ্যরিস ট্যান্ডন তখন তাকে বললেন, আমাকে টুমি ঘোড়া চুরির কায়দা শেখালে হামি টোমাকে ছেড়ে দিবে। এই কথা শুনে চোরের তো মনে মনে আনন্দের আর কোনও সীমা রইলো না। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। বলল, বেশ বেশ । তবে দেখুন সাহেব, কি ভাবে ঘোড়া চুরি করতে হয়।

               সাহেবকে সে চুরি কৌশল শেখাতে শুরু করল। 

প্রথমে ঘোড়ার কাছে গিয়ে তাকে একটু আদর করল, তারপর তার গা-মর্দন করে দিল এবং সাহেবকে ডেকে বলল, আমার প্রথম পর্যায়ের কাজ শেষ হলো। 

              আমি আপনার ঘোড়ার বিশ্বাস আমার উপর স্থাপন করে ফেলেছি। আমাকে এখন আর আপনার ঘোড়ার লাথি মারার কিংবা হঠাৎ লাফ দিয়ে ওঠার কোন সম্ভাবনা নেই। 

             দেখুন এবার, ঘোড়া চুরির দ্বিতীয় স্টেপ। 

আমি ঘোড়ার গলার রশি খুলে ফেললাম। তৃতীয় স্টেপ - এবার পাকা হাতে তাড়াতাড়ি লাগাম পরিয়ে ফেলতে হবে। ব্যাস, সে কাজও দেখুন কেমন সহজে আমি করে ফেললাম।

তৃতীয় স্টেপও শেষ হলো।

            এবার চতুর্থ বা শেষ স্টেপ। খুব সতর্কতার সঙ্গে ক্ষিপ্র গতিতে ঘোড়ায় চড়ে বসতে হবে। বলেই সে ঘোড়ায় চড়ে বসলো।

            চোর বলল, এভাবেই ঘোড়া চুরি করতে হয়।

 তবে ঘোড়ার মালিককে সামনে রেখে এভাবে ঘোড়া চুরি করে পালাবার মজাই আলাদা। 

এই বলে সেই চোরটি ঘোড়া নিয়ে বিদ্যুৎ গতিতে অদৃশ্য হয়ে গেল। 

             ইন্সপেক্টর হ্যারিস ট্যন্ডন নিজের নির্বুদ্ধিতায় আহাম্মক বনে গেল, পরে ফ্যালফ্যাল করে ঘোড়া চোরের চলে যাওয়ার দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলো।




শংকর ব্রহ্ম

----------------------------------------------------------------------------
নাম - ঠিকানা - ফোন নম্বর
----------------------------------------------------------------------------
SANKAR BRAHMA.
8/1, ASHUTOSH PALLY,
P.O. - GARIA,
Kolkata - 700 084.
PHONE NUMBER - 98306 36623 (Whats App).
----------------------------------------------------------------------------

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.