অণুগল্প।। ফাস্টফুড!! ।। গোবিন্দ মোদক


 

ফাস্টফুড!!

 

গোবিন্দ মোদক

 

নির্মলদের বাড়িতে ফাস্টফুড খাওয়ার কোনও চল ছিল না। ওদের বাড়িতে মা বা ঠাকুমারা যা রান্না করে দিতেন সেই খাবারই সবাইকে খেতে হতো। টিফিন হিসেবে ওদের থাকতো হাতে গড়া রুটি অথবা ফেনা ভাত। মুড়ি-মুড়কি বা ছাতুমাখাও চলত; এমনকি লুচি তরকারিও চলত, কিন্তু ফাস্টফুড নৈব নৈব চ!


বিদ্যুতের বাড়ির ঘটনাটা আবার আলাদা ছিল। ওর কাকিমা ছিলেন কলকাতার মেয়ে। youtube দেখে বিভিন্ন রকম রান্না এখনকার মেয়েরা যেমন করে, তখনকার দিনে তিনি রান্নার বই দেখে বিভিন্ন ফাস্টফুড রান্না করতেন বলা ভালো ফাস্টফুড তৈরি করতেন। বড় আহ্লাদে চেটেপুটে খেত সবাই। সেজন্য বিদ্যুতের কাকিমার বিশেষ কদর ছিল।


কালের বিবর্তনে এখন নির্মলদের বাড়ি ফাস্টফুডের বাড়ি বলা যেতে পারে। সব ক্ষেত্রেই ফাস্টফুড। যে কেউ গেলেই তারা ফাস্টফুড বাজার থেকে আনিয়ে খাওয়ায়। বিদ্যুৎদের বাড়ি কিন্তু এখন ফিরে গেছে সাবেকিয়ানায়। তাদের বাড়িতে এখন রুটি, মুড়ি, খই-দুধ এমনকি লুচি তরকারিও চলে; কিন্তু ফাস্টফুড নৈব নৈব চ!

___________________________

প্রেরক: গোবিন্দ মোদক। 

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.