ছবিঋণ- ইন্টারনেট
রথের দড়ি …
গোবিন্দ মোদক
— বাবা! আমি আপনার নাতিকে নিয়ে রথের মেলায় যাচ্ছি।
— আচ্ছা, সাবধানে যেও বৌমা। অমর কখন ফিরবে?
— আপনার ছেলে বলেছে অফিস ফেরত মেলায় চলে যাবে। আমরা মেলা-টেলা দেখে খাওয়া-দাওয়া করে রাতের দিকে ফিরব। আপনি চিন্তা করবেন না।
— না! চিন্তা কেন করব! আচ্ছা, ঠিক আছে যাও, সাবধানে যেও!
— আর একটা কথা বাবা! মেলা থেকে ফিরতে একটু দেরি হবে! বাইরে থেকে তালা দিয়ে যাচ্ছি! আপনার কোনও অসুবিধা হবে না। কেউ এসে বিরক্ত করবে না।
*** *****. ***
মেলা থেকে ফিরতেই অমর দেখল বাড়ির সামনে একটা জটলা!
___________________________
প্রেরক: গোবিন্দ মোদক।
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103

