মায়া কুহেলী
সোমনাথ মুখার্জী
খাঁচার বন্দী পাখিটি বলল,আর কতকাল এভাবে বন্দী থাকব।বিডন স্ট্রীটের মোড়ে বসন্ত কেবিন বলে রেস্টুরেন্ট আছে।তার পাশের বাড়ির দোতলায় নন্দিনী বসু থাকেন।পাখি পোষেন।উনি অদ্ভুত ক্ষমতাসম্পন্ন।পাখির ভাষা বুঝতে পারেন।অনেকে অবাক হয়।অনেকে আড়ালে হাসে।বলে,আদিখ্যেতা।উনি কারও কটু বাক্যকে পাত্তা দেন না।ভাবেন,কটু বাক্য একধরনের অহংকার।যাইহোক, বিকেল পড়ে আসছে।খাঁচাটার কাছে দাঁড়ালেন।বললেন,কী হয়েছে তোর।পাখিটির চোখে আজ স্পষ্ট দেখলেন কাতর এক আবেদন।বুঝলেন নন্দিনী এবার মুক্তি দিতে হবে।এবার যে নিজেরও মুক্তির সময় এগিয়ে এল।আর কতকাল সময়ের হাতে বন্দী থাকবেন।পাখিটির দিকে তাকিয়ে হাসলেন।যা তোর আজ মুক্তি।মুক্ত পাখিটি এখন মুক্ত আকাশে ভাসমান।সন্ধ্যার আকাশে এখন অস্তরাগের সুর।নন্দিনীর মনে সেই সুরের আভা।চোখের কোণে মায়ার জল ছলছল।
=======================
শ্রী সোমনাথ মুখার্জী
৫৬১/সি,লেক ভিউ পার্ক রোড,বনহুগলী, সোলারিস ফেজ-১, টাওয়ার-১,
ফ্ল্যাট নম্বর -১০০৫, কলকাতা-৭০০১০৮

